মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার লছনা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে লছনা হাইওয়ে থানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে লছনা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

লছনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোমিন দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে তদন্ত করছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *