যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ নয় আওয়ামীকে নিষিদ্ধ করতে হবে নাহিদ ইসলাম

যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ নয় আওয়ামীকে নিষিদ্ধ করতে হবে নাহিদ ইসলাম

বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।

নাহিদ লিখেছেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে।’

নাহিদ ইসলাম এই দাবি জানানোর পরপরই এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এতই দাবি জানিয়ে পোস্ট দিয়েছেন।

এর আগে রাত ১০টার দিকে দলীয় কিছু নেতাকর্মীদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পর পৌনে ১১টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।’

তিনি আরও লেখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিক ভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার।’

মূলত উপদেষ্টা আসিফ মাহমুদের ওই পোস্টের প্রতিক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পাল্টা পোস্ট দেন

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *