যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে রাজৈর থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

প্রশ্নফাঁসের ঘটনায় তাঁর ভূমিকা এবং জব্দ করা আলামত পরীক্ষা করে তদন্তের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *