লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন স্থানীয় বাসিন্দা ফজিলা বেগম ও জহিলা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ আদায় শেষে সকালে হাঁটতে বের হয়েছিলেন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের আপত্তি না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *