শিল্প কারখানা ছুটি ঘোষণা, মহাসড়কে যাত্রীর চাপ বেড়েছে

শিল্প কারখানা ছুটি ঘোষণা, মহাসড়কে যাত্রীর চাপ বেড়েছে

গাজীপুরে বেশির ভাগ শিল্প কলকারখানা ছুটি ঘোষণায় মহাসড়কে ব্যাপক যাত্রীর চাপ বেড়েছে। নির্বিঘ্নে যাত্রী যেন বাড়ি যেতে পারে তার জন্য তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

বুধবার (৪ জুন) সকালে মহাসড়কে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। বেশির ভাগ শিল্প কারখানা বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যাত্রীর চাপ বেড়েছে। চাপ রয়েছে গণপরিবহন ও পশুবাহী গাড়ির। থেমে থেমে চলছে যানবাহন। এ দিকে  ঘুরমুখো মানুষ যেন স্বস্তিতে বেড়ে যেতে পারে তার জন্য তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে কাজ করছেন।

তবে চন্দ্রা এলাকায় ছিনতাইকারী, ডাকাতি, মলম পার্টি সদস্যদের হাতে যেন যাত্রীরা কোনো রকম হয়রানির শিকার না  হয়, তার জন্য চন্দ্রা এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। যানজট নিরসনে মহাসড়কে সেনাবাহিনী সদস্য ও পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে নাওজোড় (কোনাবাড়ি) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগা তুল আলম বলেন, আজ বেশির ভাগ শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে মহাসড়কে একটু যাত্রী চাপ বেড়েছে। দুপুরে পর আরও বেশি হবে। তবে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন তার জন্য মহাসড়কে তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *