শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন সম্ভব নয়: জামায়াত আমির

শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন সম্ভব নয়: জামায়াত আমির

বছরজুড়ে শ্রমিকদের অধিকারের কথা বলা হলেও তা বাস্তবায়নে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের প্রকৃত উন্নয়ন ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, শ্রমিকদের বৈষম্য দূরীকরণে আমাদের দল সংসদ ও রাজপথ—উভয় জায়গায় আন্দোলন চালিয়ে যাবে। শ্রমিকদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন ছাড়া শিল্পখাতের অগ্রগতি সম্ভব নয়। তাই উভয় পক্ষের মধ্যে সমন্বয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। “বিভেদ নয়, মালিক ও শ্রমিকের মধ্যে সমন্বয়ই হওয়া উচিত,”—যোগ করেন জামায়াত আমীর।

প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বাইরে কর্মরত শ্রমিকরা আরও বেশি অবহেলা ও বঞ্চনার শিকার। তিনি অভিযোগ করেন, রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার রক্ষায় দূতাবাসগুলোর কার্যকর ভূমিকা থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রে উল্টো ভোগান্তির সৃষ্টি হয়।

“যদি দূতাবাস প্রবাসীদের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয়, তাহলে এমন দূতাবাস থাকার প্রয়োজন নেই,”—মন্তব্য করেন তিনি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রবাসী শ্রমিকদের প্রয়োজনে রাষ্ট্র ও সরকারকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে।

সমাজে শ্রমজীবী মানুষের মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দিয়ে জামায়াত আমির বলেন, “সমাজের বৃহত্তর একটি জনগোষ্ঠীর মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না।”

তিনি আরও বলেন, শ্রমিক অঙ্গনে ন্যায্যতা ও মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *