শ্রীলঙ্কার টি-টোয়েন্টির নেতৃত্বে বদল

শ্রীলঙ্কার টি-টোয়েন্টির নেতৃত্বে বদল

আসন্ন ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি পর্ব থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস। হ্যামস্ট্রিং ইনজুরির পর সময়মতো সেরে উঠতে পারেননি তিনি। মেন্ডিসের অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।

জুলাইয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপসের হয়ে খেলার সময় চোট পান মেন্ডিস। প্রত্যাশিতভাবে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে যান তিনি। আসন্ন সিরিজের দল ঘোষণার সময় আসালাঙ্কাকে সহ অধিনায়ক করা হয়েছিল। তাই ছোট সংস্করণে প্রত্যাবর্তনের সিরিজে তিনি অধিনায়ক হয়ে ফিরছেন। জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছিলেন আসালাঙ্কা।

সিরিজে মেন্ডিসের স্থলাভিষিক্ত হবেন ব্যাটার পাভান রত্নায়েক। বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডোর বদলি হিসেবে ডাকা হয়েছে দিলশান মাদুশাঙ্কা। পিঠের ইনজুরিতে বাদ পড়েছেন বিনুরা।

ইংল্যান্ড সফর শুরু হবে ১৫ সেপ্টেম্বর। প্রথমে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাউদাম্পটন, কার্ডিফ ও ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। এরপর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

টি-টোয়েন্টি দল-

পাভান রত্নায়েক, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, থারিন্দু রত্নায়েকে, দুষ্মন্ত চামিরা, এশান মালিঙ্গা, নুয়ান থুশারা, দিলশান মাদুশাঙ্কা।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *