সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
সিনিয়র রিপোর্টার
সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সাবেক সচিব
মোহাম্মদ জয়নুল বারীকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
এর আগে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সেখান থেকে পদত্যাগ করেন। পরে কয়েক দিন পর তাকে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
