সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের হাইকোর্টে জামিন

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের হাইকোর্টে জামিন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন।

২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে খুন করে টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

ওই বছরের ৫ জুন এ মামলায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়কার চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে শিমুল ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই তিনজন হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *