হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করলেন এমপি

হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করলেন এমপি

পাবনা প্রতিনিধি
জামায়াত নেতাদের সাথে নিয়ে হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন পাবনা-০৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার।

সোমবার (০২ মার্চ) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে হাসপাতালের সার্বিক বিষয় ও চিকিৎসা সেবা নিয়ে আলোচনাও করেন সংসদ সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মাওলানা আলী আছগার বলেন, “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি রোগ প্রতিরোধ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। জনগণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও নিরাপদ ও কার্যকর করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালিব, সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. আব্দুল হাই আল-রাজী, ফরিদপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউর রহমান, ফরিদপুর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মজিবর রহমান।

এছাড়ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারাবাহিক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবা গ্রহণকারী রোগী ও স্বজনরা একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসাসেবা পাবেন।
#
ক্যাপশন: ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। সোমবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *