হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ, যা বললেন জেমসের ম্যানেজার

হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ, যা বললেন জেমসের ম্যানেজার

বিনোদন ডেস্ক

কনসার্টে অংশ নিতে সম্প্রতি ইতালির রোমে গিয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউলের প্রধান জেমস। সফর শেষে হোটেলের কক্ষ নোংরা করা এবং আয়োজকদের না জানিয়ে হোটেল ত্যাগের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছেন জেমসের ব্যান্ডের মুখপাত্র ও ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, যে ৫৪৯ নম্বর কক্ষকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, সেখানে জেমস বা ব্যান্ডের নিয়মিত কোনো সদস্য ছিলেন না। জেমসের কক্ষ ছিল ৩৪৫ নম্বরে। আর ম্যানেজার রবিন ছিলেন ২৪৬ নম্বর কক্ষে। ব্যান্ডের অন্য সদস্যরা ছিলেন ২৪৪ নম্বর কক্ষে।

রবিনের ভাষ্য, ৫৪৯ নম্বর কক্ষে ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আসা তাদের এক অতিথি মিউজিশিয়ান। ওই শিল্পী শুধু রোমের অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হয়ে দলের সঙ্গে ছিলেন।

হোটেল ত্যাগের অভিযোগের বিষয়ে রবিন বলেন, তারা নিয়ম মেনেই হোটেল থেকে চেক-আউট করেছেন। তবে নির্ধারিত সময়ে মূল আয়োজকদের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

তিনি বলেন, চেক-আউটের সময় হোটেল কর্তৃপক্ষ তাদের কোনো অভিযোগ বা সমস্যার কথা জানায়নি। তাদের প্রয়োজনীয় সব নথিও হোটেল কর্তৃপক্ষের কাছে ছিল। কোনো সমস্যা থাকলে হোটেল কর্তৃপক্ষ সে সময়ই ব্যবস্থা নিতে পারত বলেও দাবি করেন তিনি।

পরিচ্ছন্নতা বাবদ জেমসকে ২০০ ইউরো জরিমানা করার অভিযোগের বিষয়েও ব্যাখ্যা দেন রবিন। তার দাবি, হোটেলের নীতিমালা অনুযায়ী চাদরে কালির দাগ পড়লেও অতিরিক্ত পরিচ্ছন্নতা চার্জ নেওয়া হতে পারে। তাই বিষয়টিকে বড় করে দেখার কিছু নেই।

রবিন আরও বলেন, তারা হোটেলের স্বাভাবিক নিয়ম মেনেই কক্ষ থেকে চেক-আউট করে পরবর্তী অনুষ্ঠানস্থল ভেনিসের উদ্দেশে রওনা হন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *