হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাট পড়ছে জেমিনি, সুরক্ষিত রাখবে যে সেটিং

হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাট পড়ছে জেমিনি, সুরক্ষিত রাখবে যে সেটিং

বর্তমানে গুগলের এআই অ্যাপ জেমিনির সাহায্যে কথা বলা, তথ্য সংগ্রহ করা, নানা রকমের ছবি বানানো এমনকি ছবি দেখিয়ে জিনিস খুঁজে দিতেও অনেকে। কিন্তু আপনি জানেন কি, এ সব কাজ করতে করতে জেমিনি আপনার অ্যান্ড্রয়েড ফোনেরসব তথ্য জেনে নিচ্ছে।

গত সপ্তাহে গুগল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের একাংশকে একটি বিশেষ বার্তা দিয়েছে। বার্তায় বলা হয়েছে, জেমিনি শিগগিরই আপনার ফোন, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সাহায্য করতে পারবে। এর জন্য জেমিনি অ্যাপ খোলার দরকার নেই। অ্যান্ড্রয়েড ফোনে জেমিনি বন্ধ থাকলেও এ কাজে সাহায্য করতে পারবে গুগলের এআই অ্যাপ! কিন্তু কীভাবে এটি কাজ করবে..?

গুগলের নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, ‘জেমিনি অ্যাপ আপনাকে সরাসরি গুগলের এআই সুযোগ সুবিধার সঙ্গে যুক্ত করে দেবে। আপনার সমস্ত চ্যাট আপনার অ্যাকাউন্টে অন্তত ৭২ ঘণ্টা সেভ করা থাকবে। আপনার ফোনে জেমিনি অ্যাপ্লিকেশনটি খোলা থাকুক বা বন্ধ। অর্থাৎ গুগল আপনার অনুমতি না নিয়েই আপনার ব্যক্তিগত তথ্য মজুত করে রাখবে। আর সেই ব্যক্তিগত তথ্যের মধ্যে আপনার হোয়াট্‌সঅ্যাপ চ্যাটও থাকতে পারে।

গুগলের যুক্তি, এভাবে ব্যবহারকারীরা তাদের কাজ সহজে করে দিচ্ছে জেমিনি। প্রয়োজনে রিপ্লাই দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। নিজেকে মেসেজ টাইপও করতে হচ্ছে না। কিন্তু এতে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে!

তবে মেটা বলছে, হোয়াটসঅ্যাপ চ্যাটকে ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেড’। হোয়াটসঅ্যাপ চ্যাট অন্য কেউ তো দূরের কথা, সংস্থাটি নিজেও তা দেখতে পারে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, অ্যাপের নোটিফিকেশন মেটার নিয়ন্ত্রণাধীন নেই, তাই সেখান থেকে সহজেই তথ্য সংগ্রহ করতে পারে গুগল।

কীভাবে জেমিনি অ্যাপের নজরদারি বন্ধ করবেন? চলুন জেনে নেওয়া যাক…

প্রথমে অ্যান্ড্রয়েড ফোন থেকে জেমিনি অ্যাপ খুলুন। প্রোফাইল পিকচারের আইকনে ক্লিক করে মেনু থেকে ‘জেমিনাই অ্যাপ অ্যাক্টিভিটি’ সিলেক্ট করুন। তাতে একটি নতুন পেজ খুলবে। সেই পেজে একটি বাটন পাবেন নজরদারি বন্ধ করার। যদিও তারপরেও আপনার ব্যক্তিগত তথ্য ৭২ ঘণ্টার জন্য সেভ করবে জেমিনি। তারপরেও যদি আপনি চান জেমিনাই আপনার বিশেষ কিছু অ্যাপের তথ্য না দেখুক, তবে জেমিনাই অ্যাপে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করে অ্যাপ বাটনে গিয়ে শুধু সেই অ্যাপগুলো বেছে নিন, যা আপনি জেমিনিকে দেখতে দিতে চান। বাকি অ্যাপগুলো ডিজেবল করে দিন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *