হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, যে সুবিধা পাওয়া যাবে

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, যে সুবিধা পাওয়া যাবে

তাৎক্ষণিক বার্তা বা ছবি আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। যার ফলে কয়েক দিন পরপরই নতুন ফিচার নিয়ে হাজির হয় জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এবার মেটার মালিকানাধীন অ্যাপটি আনতে চলেছে এক নতুন এক ফিচার। এর ফলে বদলে যাবে গ্রুপ চ্যাটের অভিজ্ঞতা।

জেনে নেওয়া যাক কী এই নতুন অভিজ্ঞতা

নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা কোনো গ্রুপে না ঢুকেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে। আপাত দৃষ্টিতে এই আপডেট খুব সামান্য মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপের সাম্প্রতিকতম বিটা আপডেটেড সংস্করণ ২.২৫.২০.১৭ এ এই আপডেটটি মিলবে।

যেভাবে কাজ করবে ফিচারটি

এত দিন পর্যন্ত কোনো গ্রুপের ভেতরে ঢুকলে দেখা যায় কেউ টাইপিং করছে কি না। এমনকি একাধিক ইউজার টাইপ করলেও সেই আপডেট পাওয়া যায়। কিন্তু এবার চ্যাট লিস্ট থেকেই দেখা যাবে কোন গ্রুপ চ্যাটে কে বা কারা এই মুহূর্তে মেসেজ টাইপ করছেন। তবে একের অধিক ইউজার মেসেজ রেকর্ড করলে তা অবশ্য জানা যাবে না এই ফিচার থেকে।

এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কেবল একজনের নামই দেখাবে, যেমনটা আগে থেকেই দেখায়। সুতরাং টাইপিং আপডেট পেলেও ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখনো পুরনো অভিজ্ঞতাই হবে ব্যবহারকারীদের। তবে এই আপডেট কেবল গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি এটি এখনই আইওএস ব্যবহারকারীরা পাবেন না।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *