৭ জনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটি ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ জনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটি ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতজনের ফাঁসির রায় ঘোষণার প্রতিক্রিয়ায় হাইকোর্টের সামনে একটি ককটেল ছুড়েছে। সেট ‌বড় বিষয় নয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, হাইকোর্টের সামনে হয়তো দুজন আওয়ামী দুষ্কৃতকারী ককটেল ছুড়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা অলরেডি আইডেন্টিফাইড (শনাক্ত) করেছি তারা কারা।

ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে আদালত যে রায় ঘোষণা করেছেন, তার প্রতিক্রিয়ার অংশ হিসেবে হয়তো একটা ককটেল ছোড়া হয়েছে। এটা আমরা ফাইন্ড আউট করব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া হিসেবে একটা ককটেল বিস্ফোরণ করেছে এ তো। এটা বড় কোনো বিষয় না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত যে রায় ঘোষণা করেছেন, সেটা আদালতের সুবিচার। আদালতের কাছে ভুক্তভোগীরা, দেশবাসী সুবিচার পেয়েছে বলে আমরা মনে করি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আদালতের রায়ের ওপর আমাদের কোনো মন্তব্য নেই। আদালত স্বাধীন। আদালত বিচার করার পরে মনে করেছেন তাই আদালত রায় দিয়েছেন।

এর আগে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে কিছু অপতৎপরতা চালায়। তার অংশ হিসেবে মাঝেমধ্যে অংল্পসংখ্যক লোক নিয়ে ফজরের পর মিছিল করে ভিডিও করে। তবে গুলশানে জুমার নামাজ পড়ার নাম দিয়ে ১১টার দিকে কিছু লোক জড়ো হয়ে একটি মিছিল করেছে। পরবর্তীতে আমরা ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য ছিল, তবে পুলিশ বাহিনী এতোটা আন্দাজ করতে পারেনি যে, নামাজ পড়তে এসে তারা এমন একটি কাজ করতে পারে। সেটাকে ব্যর্থতা বলার সুযোগ নেই। আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করেছি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *