যেভাবে ফোন-সোশ্যাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখেন ঐশ্বরিয়া-অভিষেক

যেভাবে ফোন-সোশ্যাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখেন ঐশ্বরিয়া-অভিষেক

বলিউডের সবচেয়ে চর্চিত দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনকে নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবরের মতোই বেশি। তবে এখন ঐশ্বরিয়া-অভিষেক ছাড়াও এই জুটির মেয়ে আরাধ্যা বচ্চনের লাইফস্টাইল নিয়েও চর্চা চলে প্রায়শই। তবে জানা গেল, সোশ্যাল মিডিয়া ও ফোন থেকে দূরে থাকেন এই স্টারকিড।

এখনকার ডিজিটাল যুগে যখন তরুণ প্রজন্মের বেশির ভাগই ডুবে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এর রঙিন ভুবনে; সেখানে আরাধ্যা বচ্চন একেবারেই ব্যতিক্রম। সেটি কীভাবে সম্ভব হলো, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাবা অভিষেক বচ্চন।

অভিষেক বচ্চন বলেন, ‘আরাধ্যা কোনো সোশ্যাল মিডিয়ায় নেই, এমনকি তার ফোনও নেই। ও খুব অন্য রকমভাবেই বেড়ে উঠছে। ভীষণ সচেতন, বিবেকবান। ওর ব্যক্তিজীবনে আমরা কেউ কখনো হস্তক্ষেপ করতে চাই না। ও ধীরে ধীরে একজন অসাধারণ নারী হয়ে উঠছে। ও আমাদের পরিবারের গর্ব, ওকে ঘিরেই আমাদের সব আনন্দ। দিন শেষে একটা সুখী পরিবারই মানুষকে ভালো রাখে।’

আরাধ্যর জন্মের পর থেকে ঐশ্বরিয়ার জীবনও বদলেছে, কাজেও পরিবর্তন এসেছে। যেখানেই যান, মেয়েকে সঙ্গে নিয়ে যান; প্রতি মুহূর্তে আগলে রাখেন মেয়েকে। আরাধ্যকে বড় করে তোলার ক্ষেত্রে নিজের চেয়ে স্ত্রী ঐশ্বরিয়ার অবদান সবচেয়ে বেশি, সেটিও স্বীকার করে অভিষেক।

ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে অভিষেক বলেন,‘সম্পূর্ণ কৃতিত্ব ওর মাকে দিতে হবে। আমি কাজের প্রয়োজনে অনেক সময় বাইরে থাকি। আরাধ্যর জন্য সবচেয়ে বেশি পরিশ্রম ঐশ্বরিয়াই করে। সে অসাধারণ, নিঃস্বার্থ। তাই আরাধ্যর সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব ঐশ্বরিয়ার।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *