আল্লামা সাঈদী ছিলেন বিপ্লবী প্রেরণার বাতিঘর: সাদিক কায়েম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বিশ্ববিখ্যাত আলিম ও রাজনীতিবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি তাকে স্মরণ করেন।
সাদিক কায়েম লিখেছেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ)— বিশ্বখ্যাত আলিম, দাঈ ও বিজ্ঞ রাজনীতিবিদ। আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, চব্বিশের বিপ্লবীদের অনুপ্রেরণা তিনি। শহীদ আবু সাঈদ থেকে ওয়াসিম আকরাম ও আলী রায়হানসহ এই বিপ্লবী প্রজন্মের বহু তরুণ শহীদ আল্লামা সাঈদী দ্বারা অনুপ্রাণিত।”
সাদিক কায়েম আরও উল্লেখ করেন, আল্লামা সাঈদী অর্ধশতাব্দীকাল ধরে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কুরআনের তাফসির করেছেন এবং একই সঙ্গে মানুষের মুক্তির আন্দোলন চালিয়ে গেছেন।
তিনি দোয়া করে বলেন, “আল্লাহ আল্লামাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমিন।”
