‘জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের শুধু হাতবদল হয়েছে’

‘জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের শুধু হাতবদল হয়েছে’

চাঁদপুর প্রতিনিধি

চব্বিশের গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের কেবল হাতবদল হয়েছে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের এসব অপপ্রচার মোকাবিলায় সর্বদা সজাগ থাকতে হবে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় দারুসসালাম ইসলামিক সেন্টারের মিলনায়তনে পৌর ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াত আমির বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। জনগণের ভালোবাসা ও গণজোয়ার দেখে কেউ কেউ আজেবাজে কথা বলছে। ষড়যন্ত্রকারীরা জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি এখন থেকেই শুরু করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির গোলাম মাওলা এবং অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। এছাড়া আরও বক্তব্য দেন ওয়ার্ডের সহকারী সেক্রেটারি মো. ফরহাদ হোসেন, ছাত্রশিবির চাঁদপুর শহর পশ্চিম শাখার সভাপতি মো. রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন মাওলানা ফিরোজ মাহমুদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্যরা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *