বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে নৌ র‍্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র‍্যালিতে ১০০টি নৌকায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

র‍্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। লাল সবুজ রংয়ের টি শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী এতে অংশগ্রহণ করে।

র‍্যালিতে শিবির নেতাকর্মীরা ‘বিজয় দিবস, সফল হোক; নদী বাঁচলে, বাঁচবে দেশ; হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না; এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে।

এ সময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য প্রার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *