‘আল্লাহ তাআলা হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন’

‘আল্লাহ তাআলা হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অকুতোভয় সৈনিক, জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা স্নেহের শরিফ ওসমান হাদি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ওসমান হাদির মৃত্যু নিয়ে শোকবার্তা দেন জামায়াত আমির।

তিনি বলেন, সে (ওসমান হাদি) ইনসাফ ও ন্যায়ের পথে দৃঢ়তা, ত্যাগ ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন । তার এই শাহাদাত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।

জামায়াত আমির আরও বলেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দো’য়া করছি—তিনি যেন তাঁর প্রিয় এই গোলামকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

ডা শফিকুর রহমান শেষে দোয়া করেন, ওসমান হাদির শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দেশবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *