চুয়াডাঙ্গায় কুয়াশা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় কুয়াশা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গা জেলা জুড়ে জেঁকে বসেছে শীত। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে তাপমাত্রা নামেছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় শহর-গ্রাম উভয় জায়গায় স্বাভাবিক জনজীবন স্থবির। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ, যেমন দিনমজুর, ভ্যানচালক ও শ্রমিকরা হাড়কাঁপানো শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জেলাজুড়ে বাড়ছে শীতজনিত রোগ। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। রোটাভাইরাসজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে প্রতিদিন ৪০০-৫০০ জন চিকিৎসা নিচ্ছেন।

রিকশাচালক আক্কাস মিয়া বলেন, ভোরে পানিতে হাত দিলে মনে হয় হাত অবশ হয়ে যাচ্ছে, তবুও পেটের দায়ে কাজ করতে হচ্ছে। এক চা-দোকানি জানান, ঠান্ডার কারণে এখন দেরিতে দোকান খুলতে হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি মৌসুমের সর্বনিম্ন, এবং জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *