তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার শিক্ষক

তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার শিক্ষক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় শাহবাগ থেকে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এটিএম শহিদুল ইসলাম। তিনি গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত বলে জানা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে ৫৪ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

জানা গেছে, শনিবার সকালে শহীদ শরিক ওসমান হাদির কবর জিয়ারত করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে নিয়ে ‘চাঁদাবাজ’ ও ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন ওই ব্যক্তি। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে চড়-থাপ্পড় মেরে থানায় হস্তান্তর করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে মন্তব্য করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *