জামায়াতে যুক্ত হলেন সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম

জামায়াতে যুক্ত হলেন সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। দলটির সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে যুক্ত হন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে যুক্ত হন তিনি।

জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ছিলেন।

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *