এবারের গ্রন্থমেলায় যে গ্রন্থগুলো আলো ছড়িয়েছে

এবারের গ্রন্থমেলায় যে গ্রন্থগুলো আলো ছড়িয়েছে

বিশেষ প্রতিনিধি

নানা চড়াই–উতরাই ও নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ পর্যায়ে এসেছে এবারের বইমেলা।

রবিবার (১৫ মার্চ) মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আয়োজনজুড়ে কিছু সীমাবদ্ধতা থাকলেও পাঠক ও লেখকদের অংশগ্রহণে এবারের গ্রন্থমেলায় বেশ কিছু নতুন বই পাঠকমহলে আলোচনায় এসেছে।

মেলায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের নতুন বইয়ের মধ্যে কয়েকটি গ্রন্থ বিশেষভাবে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে রয়েছে লায়ন অ্যাডভোকেট আলতামাসুল ইসলাম আকন্দ ইকবালের কবিতার বই “যেখানে আঁধার আকাশ ভরা সেখানে কবিতা ধ্রুবতারা” এবং “প্রবহমান প্রেমের নদী বাংলা”।
এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাকের “বাংলাদেশের স্বাস্থ্যসেবায় স্মরণীয় বরণীয় যাঁরা”, শেফালী দাসের “প্রিয় সখা”, আজমীর রহমান খান ইউসুফজাইয়ের “অদৃশ্য প্রতিধ্বনি”, মেহেরুননেসা খানের “সভ্যতার সানগ্লাস” এবং ডা. ফারহানা ইয়াসমিনের “গল্প সমগ্র” পাঠকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

শিশু ও কিশোর পাঠকদের জন্য আব্দুল আলীম সুপ্রিয়ার “এসো পাঠশালায় আয়” বইটিও মেলায় বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি সুকুমার চক্রবর্তীর “আয়না মহল”, নাহিদ হোসনের “ভূতের বিয়ে”, সুবর্ণা রায়ের “তবুও তুমি”, জুলেখা উসমানী জেলির “অন্তঃকরণ”, শিউলী শিলার “বসন্তে ভালোবাসা”, মো. মাহতাব উদ্দীনের “স্বাধীনতার মূল্য কত” এবং অনীক রহমান বুলবুলের “ইচ্ছে ডানার জলফড়িং” বইগুলোও পাঠকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।

লেখক ও প্রকাশকদের মতে, নানা সীমাবদ্ধতার মধ্যেও পাঠকের উপস্থিতি এবং নতুন বইয়ের প্রতি আগ্রহ এবারের গ্রন্থমেলাকে প্রাণবন্ত করে তুলেছে। নতুন ও তরুণ লেখকদের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ আগামী দিনে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *