ট্রাম্পের হুমকির পরেই নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম

ট্রাম্পের হুমকির পরেই নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে বিশ্ববাজারে তেলের দামে নাটকীয়ভাবে বেড়ে গেছে।

বিশেষ করে মঙ্গলবার (৫ মে) হরমুজ প্রণালিতে দুদেশের মধ্যে চলমান অচলাবস্থা সহিংসতায় রূপ নেওয়ায় জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। এই সংঘাত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আগে সই হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়েও বড় ধরনের সংশয় তৈরি করেছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের অন্যতম সূচক ব্রেন্ট ক্রুডের মূল্য গত সোমবার প্রায় ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৪ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। তবে মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত দুইটার দিকে কিছুটা কমে তা ১১৩ দশমিক ৫৪ ডলারে লেনদেন হচ্ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর অভিযানে ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনা নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

বিশ্লেষকেরা আরও বলছেন, সম্ভাব্য যুদ্ধের এই ঝুঁকিই বিশ্ব তেলের বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলছে এবং অদূর ভবিষ্যতে মূল্য আরও বাড়তে পারে।

সূত্র: আল জাজিরা

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *