শেয়ার কেলেঙ্কারি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট

শেয়ার কেলেঙ্কারি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। তদন্তের শেষ ধাপের কাজ চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়েছে।

চার্জশিট দাখিলের পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে দুদক।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *