পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কতার বার্তা, জনসংযোগ বিভাগ বললো ‘গুজব’

পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কতার বার্তা, জনসংযোগ বিভাগ বললো ‘গুজব’

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার মধ‍্য রাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এই তথ্য জানা গেছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের একটি খুদে বার্তা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ওই বার্তায় লেখা ছিল—গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে আজ সারা বাংলাদেশে বোমা হামলা হওয়ার সম্বাবনা রয়েছে। আপনার জেলাধীন যেসব পুলিশ সদস্য রাত্রিকালীন চেকপোস্ট/ টহল/ মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন তারা সর্বোচ্চ সর্তকতারসহিত ডিউটি পালন করবেন। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক অবগত করবেন। অতীব জরুরি নির্দেশনা: পুলিশ হেডকোয়ার্টর্স।

সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশের সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়টি গুজব।

তবে পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা হোয়াটসঅ্যাপে ম্যাসেজটি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *