জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নয় দিনের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি চলছে। সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নিউইয়র্কে বিভিন্ন সাইডলাইন আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব আয়োজনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক এবং দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *