কক্সবাজার থেকে ফেরার পথে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

কক্সবাজার থেকে ফেরার পথে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কচুয়া উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের মাহী উদ্দিন (২২) ও ফিরোজ আহমেদ তাওহীদ (২২)। মাহী ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে এবং তাওহীদ মুন্সীবাড়ির মনির হোসেনের ছেলে। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মাহী ও তাওহীদ মোটরসাইকেলে কক্সবাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শৈশব থেকেই একই এলাকায় বেড়ে ওঠায় মাহী ও তাওহীদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। একসঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়ে ফেরার পথে তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে চলছে শোক ও আহাজারি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। তাদের অকালমৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

একসঙ্গে কক্সবাজার গিয়েছিলেন দুই বন্ধু। ফেরার পথে মহাসড়কে ট্রাকের চাপায় প্রাণ গেল দুজনের। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার-স্বজনের পাশাপাশি শোকাহত পুরো সাহারপাড়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *