কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নুর ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *