বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি দাম বাড়ানোর প্রস্তাব থাকলেও সরকার পরিস্থিতি বিবেচনা করে লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ ছিল সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর। তবে শেষ পর্যন্ত সরকার ৫ টাকা বাড়িয়েছে।

নতুন দামে শুধু বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।

তিনি আরও বলেন, বর্তমানে বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রমজানের আগে আবার ভোজ্যতেলের দাম বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে আতাউর রহমান খান বলেন, তখনকার বাজার পরিস্থিতির ওপর বিষয়টি নির্ভর করবে।

সম্প্রতি চিনির দাম বাড়ার পর সয়াবিন তেলের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কি না জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, এর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *