জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির

জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির

জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং দেশের জ্বালানি সংকট নিরসনের দাবিতে রাজপথে নেমেছে ১১ দলীয় ঐক্য। আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য। এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’

জামায়াতের আমির বলেন, ‘১১ দলীয় ঐক্য জনগণের পাশে আছে। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবি সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়।

সকাল থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা, নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকরা লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ট্রাকস্ট্যান্ড মাঠে জড়ো হন। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমেদ ও মাওলানা মামুনুল হকসহ জোটের আরও কয়েকজন নেতা বক্তব্য রাখেন।

লংমার্চটি সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করবে। পরে চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *