আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
বিনোদন ডেস্ক
ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে মুখ খুলেছেন রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম। নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত তিনি কোনো শারীরিক সম্পর্কে জড়াননি।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান মেঘনা আলম।
পোস্টে তিনি লেখেন, “আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ, ধর্মীয় লেবাসে না থাকার জন্য।”
মেঘনা আলম তাঁর পোস্টে আরও লেখেন, ইসলাম ও নৈতিকতার মুখোশ পরে কিছু দলের প্রধান নেতার বিরুদ্ধে পর্দাশীল ও বোরকা পরা নারীদের নিয়ে অনৈতিক আচরণের অভিযোগসংক্রান্ত অডিও ক্লিপ ভাইরাল হওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি দাবি করেন, এসব অভিযোগের পরও সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘মাসুম’ বা নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।
পোস্টের শেষ দিকে মেঘনা আলম প্রশ্ন তোলেন, “এ কেমন দুনিয়া?”
ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি।
