শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয় ও সংস্কৃতি: প্রভা

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয় ও সংস্কৃতি: প্রভা

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে সোচ্চার হয়েছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শিল্পী হিসেবে নিজের পরিচয়, শিল্পের মর্যাদা এবং সংস্কৃতিচর্চায় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

প্রভা লিখেছেন, কোনো পরিচয় যদি একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।

তিনি বলেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

সংস্কৃতি অঙ্গনে যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন প্রভা। তিনি লেখেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি, আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

তার ভাষ্য, যারা সংস্কৃতিচর্চায় আসবেন, তাদের শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধ থাকা প্রয়োজন। একই সঙ্গে নিজের পরিচয়ের প্রতিও সম্মান থাকা জরুরি।

প্রভা বলেন, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

শিল্প ও শিল্পীর মর্যাদা প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

তার এই বক্তব্যের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে শিল্পীদের মর্যাদা, সাংস্কৃতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *