বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসায় সুখবর

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসায় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা ইস্যুর ওপর আরোপিত স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। ফলে এসব দেশের নাগরিকরা আবারও যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন ও ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করার ঝুঁকি বেশি—এমন আবেদনকারীদের অতিরিক্ত যাচাইয়ের অংশ হিসেবে ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

তবে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস এ নীতির বিরুদ্ধে রায় দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (CLINIC) মামলাটি দায়ের করেছিল।

আদালত বলেন, শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে সেই দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আটকে দেওয়া অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।

২১ আগস্ট থেকে স্থগিতাদেশ প্রত্যাহার

আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকে অভিবাসী ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশ আর কার্যকর নেই। ২৮ আগস্ট হালনাগাদ করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া আবারও সম্ভব হচ্ছে। তবে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের প্রচলিত ভিসা নীতিমালা ও অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

স্থগিতাদেশের সময় আগে ইস্যু করা ভিসাগুলো বাতিল করা হয়নি। ওই সময়ে নতুন আবেদন করা এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগও ছিল। মূলত ভিসা আবেদনের চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যুর ওপরই স্থগিতাদেশ কার্যকর ছিল।

যে ৭৫ দেশের নাগরিকরা সুবিধা পাবেন

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কলম্বিয়া, কিউবা, মিসর, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লেবানন, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, রুয়ান্ডা, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেনসহ অন্যান্য দেশ।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *