৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ম্যাচের জন্য সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, প্রতিটি ম্যাচের জন্য চ্যাটজিপিটি বিসিসিআইকে দেবে ১ কোটি ২০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা। ৩৫ ম্যাচে এই চুক্তি থেকে বিসিসিআইয়ের আয় হবে প্রায় ৫৯ কোটি ২০ লাখ টাকা।

চুক্তিটি ২০২৮ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। একই মেয়াদে বিসিসিআইয়ের সহযোগী অংশীদার হয়েছে রিলায়্যান্সের কোমল পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলা এবং এসবিআই লাইফ।

তিন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থ দিচ্ছে ক্যাম্পা কোলা। প্রতি ম্যাচে প্রতিষ্ঠানটি দেবে ১ কোটি ৩১ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা। চ্যাটজিপিটি ও এসবিআই লাইফ ম্যাচপ্রতি দেবে ১ কোটি ২০ লাখ রুপি করে।

৩৫ ম্যাচে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে বিসিসিআইয়ের মোট আয় হবে ১২৯ কোটি ৮৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা।

তবে নতুন তিন সহযোগী অংশীদার যুক্ত হলেও এখনো টাইটেল স্পনসর চূড়ান্ত করতে পারেনি বিসিসিআই। গত আগস্টে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সঙ্গে টাইটেল স্পনসরশিপ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন স্পনসরের সন্ধানে রয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *