বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়িতে আগুন

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটে থাকা গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসভবনের সামনের গ্যাস রাইজারে হঠাৎ আগুন জ্বলে ওঠে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি জানান, বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *