ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনী প্রতিনিধি

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর জেলার পরশুরাম ও ফুলগাজী সফরের কথা ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। তবে সফরের নতুন সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

তবে ১ অক্টোবরের সফরের তারিখ চূড়ান্ত কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *