ডিজিটাল যাত্রায় নোবিপ্রবি সায়েন্স ক্লাব, উদ্বোধন নতুন ওয়েবসাইট

ডিজিটাল যাত্রায় নোবিপ্রবি সায়েন্স ক্লাব, উদ্বোধন নতুন ওয়েবসাইট

মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় উপাচার্য নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট তৈরির উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লাবের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল ও সবার কাছে সহজে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এ ছাড়া নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়া, সাধারণ সম্পাদক সাদমান রাকিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, nstusc.org ওয়েবসাইটের মাধ্যমে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের বিভিন্ন তথ্য, সংবাদ ও কার্যক্রমের হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

ওয়েবসাইটটি তৈরিতে সহযোগিতা করেছে নোবিপ্রবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সফটওয়্যার স্টার্টআপ Nanitex।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *