প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। পরে ওই তরুণীকে মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত করা হয় এবং গাজী নজরুল ইসলাম তাঁকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *