মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপহীন কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবিগুলো নিয়ে নিজের পোস্টের ক্যাপশনে জানিয়েছেন, এগুলো প্রায় সাত মাস ধরে তাঁর কাছে সংরক্ষিত ছিল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন সাদিয়া। এর মধ্যে দুটি ছবিতে মেকআপহীন অবস্থায় সেলফি তুলতে দেখা যায় তাঁকে। একটিতে হাতে ছিল ফুলের তোড়া। অন্য ছবিতে ফুলের সঙ্গে দেখা যায় তাঁর প্রিয় বিড়ালকে।

মধ্যরাতে ছবি পোস্ট করার কারণও জানিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে সাদিয়া লেখেন, ‘আমি কাউকে একদমই রাত দুইটায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’

সাদিয়ার পোস্ট থেকে জানা যায়, প্রায় সাত মাস আগে ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন তিনি। তখনই ছবিগুলো তুলেছিলেন। তবে নানা কারণে সেগুলো আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়নি। শেষ পর্যন্ত সাত মাস পর ছবিগুলো পোস্ট করেন অভিনেত্রী।

মেকআপহীন সাদিয়ার ছবি প্রকাশের পর অনুসারীদের অনেকেই প্রশংসা করেছেন। কেউ তাঁর হাসির প্রশংসা করেছেন, আবার কেউ তাঁর স্বাভাবিক সাজের প্রশংসা করেছেন। তবে এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত বিশেষ এই নাটকে সাদিয়ার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এ ছাড়া এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশারসহ আরও অনেকে।

১৯ সেপ্টেম্বর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়। এরই মধ্যে নাটকটির ভিউ ৩২ লাখ ছাড়িয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *