৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের সরকারি চাকরির প্রচলিত বিধি ও শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। প্রজ্ঞাপনে নিয়োগের অন্যান্য শর্তও উল্লেখ করা হয়েছে।

এ নিয়োগের মাধ্যমে সরকারি কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষা ক্যাডারে জনবল সংকট কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *