৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির মাঝামাঝি অংশের হুক বা ক্লিপ ভেঙে যায়। এতে পেছনের ছয়টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে লাউয়াছড়া বনের ভেতরে পড়ে থাকে।

এদিকে ইঞ্জিনসহ সামনের ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। পরে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধারে বিকল্প একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিচ্ছিন্ন ছয়টি বগি উদ্ধার করা হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *