ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্কের কেন্দ্রে থাকবে পারস্পরিক উন্নয়ন, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ।
বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়সওয়াল।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কথা বলেন। সেখানে তিনি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডকে সফরের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলাই ভারতের লক্ষ্য। দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি জনগণের কল্যাণকে এই সম্পর্কের কেন্দ্রে রাখা হবে।
তিনি বলেন, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যৎ আলোচনাতেও ভারত এই লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারত এর আগেও একই ধরনের অবস্থান জানিয়েছে। সেপ্টেম্বরে জয়সওয়াল বলেছিলেন, বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এটি একটি আইনগত বিষয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।
তার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ইতিবাচক ও সহযোগিতামূলক পথে এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের আগ্রহের কথাই আবারও সামনে এলো।
