কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মালবোঝাই একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে নিহত পাঁচজনের নাম-পরিচয় জানা যায়নি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *