সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ গ্রামে, স্বজনদের আহাজারি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ গ্রামে, স্বজনদের আহাজারি

বগুড়া প্রতিনিধি

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়িতে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে তাঁর মরদেহবাহী গাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, দুই সন্তান ও স্বজনেরা। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

সাহেদের মরদেহের সঙ্গে ঢাকা থেকে গ্রামে এসেছেন তাঁর স্ত্রী কাকলী বেগম ও দুই সন্তান। পারিবারিক প্রক্রিয়া শেষে স্থানীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাহেদ। বিমানবন্দরে নেমে টার্মিনাল-৩ এলাকা থেকে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন তিনি। এর কিছুক্ষণ পরই ওই টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে সাহেদসহ কয়েকজন নিহত হন।

সাহেদের খালাতো ভাই মাসুম রানা বলেন, ‘বিমানবন্দরে নেমে সাহেদ ভাবির সঙ্গে কথা বলেছিল। তার কিছুক্ষণ পরই ক্ষেপণাস্ত্র হামলায় সব শেষ হয়ে যায়।’

পারিবারিক সূত্র আরও জানায়, সাহেদের বাবা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। ঘটনার সময় তাঁর মা শাহেরা বেগম পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ছিলেন। ছেলের মর্মান্তিক মৃত্যুর চার দিন আগে তিনি দেশে ফিরে আসেন।

প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবার এখন শেষবারের মতো সাহেদকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *