এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিস

এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতেও আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন বহাল রয়েছেন। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্যসচিবসহ বিভিন্ন পদে নতুন দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের একাধিক নেতা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন ২৫ জন নেতা।

তাঁদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।

অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা ও ফরিদুল হকসহ আরও কয়েকজন।

পুনর্গঠিত কমিটিতে আগের মুখ্য মুখপাত্র ও মুখপাত্র পদ বাদ দিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিব পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই বিন্যাসের মাধ্যমে দলের কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *