‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ক্রসফায়ারের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব কথা বলা হয়।

আইজিপির বক্তব্য নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ক্রসফায়ার চায় না। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইজিপি অসতর্কতাবশত এমন কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা কোনোভাবেই সহ্য করবে না।

আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *