অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী

অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী

অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে দাবি করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যে পরিমাণে ব্যাটারি রিকশা এসেছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এরা যে চার্জে বসায় সেগুলো বেশিরভাগই অবৈধ সংযোগ। আমরা এই অবৈধ সংযোগ ধরার চেষ্টা করছি। এ ধরনের কাজে গেলে আন্দোলন হয়, আমাদের লোকজন মারও খায়।

দেশে এলএনজি সরবরাহ বাড়াতে আরও তিনটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়ে মন্ত্রী বলেন, আরও ৩টা এলএনজি টার্মিনাল বসানোর পরিকল্পনা আছে। ১০-১২ দিন আগে একটা টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।

তিনি জানান, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমার কিছু করার নাই এখন, দিন গোনা ছাড়া।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। বিগত আওয়ামী সরকার ১৭ বছরে জ্বালানি খাতকে এই সংকটময় অবস্থায় নিয়ে এসেছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *