অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন শান্ত

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন শান্ত

টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়বে স্কোয়াডের একাংশ। তার আগে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মলনে এই সিরিজ নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অস্ট্রেলিয়া সিরিজের আগে চোট বেশ ভোগাচ্ছে বাংলাদেশকে। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘চোটের বিষয়টা কারোরই নিয়ন্ত্রণে নেই। যেকোনো সময় যে কারও চোট হতে পারে। যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে এই দলের ওপর পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’

‘কোন প্লেয়ার থাকলে ভালো হত, কোন প্লেয়ার থাকলে বেটার হত এগুলো বলা আমার মনে হয় না যৌক্তিক হবে। আমার মনে হয়, কত ভালো ক্রিকেট খেলতে পারি দল নিয়ে, কতটা বিশ্বাস রাখতে পারি এটা বেশি জরুরি।’-যোগ করেন তিনি।

চোটের সমস্যা সবচেয়ে বেশি পেস বিভাগে। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘হাসান, মুশফিকদের নিয়ে গড়া পেস আক্রমণের থেকে অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রত্যাশা থাকবে যে তারা ২০ উইকেট এনে দেবে। সাথে দুইজন অভিজ্ঞ স্পিনারও আছে। তারাও সাহায্য করবে পেসারদের। স্কোয়াডে যে পেসাররা আছে সবাই সামর্থ্যবান। তারা যদি তাদের সেরা বোলিংটা সেদিন করতে পারে অবশ্যই ২০ উইকেট নেওয়া সম্ভব।’

টেস্ট ক্রিকেটে আগ্রাসী খেলা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা গত কয়েক বছরে টেস্ট যেভাবে খেলছি চেষ্টা করব সেভাবেই খেলার। ভিন্ন কন্ডিশন, যত দ্রুত মানিয়ে নিতে পারি। এই টেস্ট দল ভালো জায়গায় আছে। এখান থেকে যেন আমরা নিচের দিকে না যাই। এর চেয়ে কত ভালো দিকে যেতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে।’

অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে শান্ত বললেন, ‘কন্ডিশন আসলে এত দূর থেকে আইডিয়া করা কঠিন। শেষ কবে গিয়েছি আমার মনে নেই, ২৩ বছর আগে। কন্ডিশন সেখানে যাওয়ার পরেই মানিয়ে নেওয়ার চেষ্টা করব। টেস্ট দল ব্যাটিংয়ের দিক থেকে অভিজ্ঞ। বোলিংটাও ভালো হচ্ছে। যদি কন্ডিশনেও মানিয়ে নিতে পারি আশা করি আমরা ভালো করতে পারব।’

‘আমি যখনই এই দল নিয়ে ম্যাচ খেলি চেষ্টা করি কতটা ভালো ক্রিকেট খেলতে পারি। ফল নিয়ে না ভেবে প্রসেসটা কী, কোথায় ঘাটতি আছে, সেখানেই আমাদের মেইন ফোকাস থাকে। হোমে খেলি বা বাইরে খেলি। এই সিরিজেও নতুন কিছু থাকবে না। টার্গেট থাকবে কত ভালো ক্রিকেট খেলতে পারি।’

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *