আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি

আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৯০ শতাংশ ভোটার ভোট দিতে চান বলে জানিয়েছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ)। বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আনকভারিং দ্য পাবলিক পালস’ শিরোনামে প্রকাশিত জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমবার ভোটারদের ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতকে ভোট দিতে চায়। এছাড়া আওয়ামী লীগের ৪৮% ভোটার বিএনপিকে ভোট দিতে চায়।

জরিপে বলা হয়, ভোট দেওয়ার ক্ষেত্রে ৬৭ শতাংশের বেশি ভোটার দুর্নীতিবিরোধী অবস্থান প্রকাশ করেছেন। অন্যদিকে দুর্নীতি চান না ৬৭ শতাংশের বেশি ভোটার।

সিআরএফ জরিপ প্রকাশ অনুষ্ঠানে অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ বলেন, কারা দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে ভোট দেয়ার ক্ষেত্রে সেটি বিবেচনা করবেন ভোটাররা।

জরিপে আরও জানা যায়, প্রায় ৭০ ভাগ মানুষ এখনও টেলিভিশন থেকে রাজনৈতিক খবর সংগ্রহ করেন। তবে ৭৩ শতাংশ অন্তত দুইটি উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে থাকেন।

এছাড়াও ২০ শতাংশ ভোটারদের ভোট নিরাপদে হওয়া নিয়ে শঙ্কা আছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে ভোট দিতে যাওয়ার পথে বাধা প্রদান ও ব্যালট বক্স ছিনতাই এবং প্রাতিষ্ঠানিক ভোট জালিয়াতির শঙ্কাও প্রকাশ করেছেন জরিপে অংশগ্রহণকারীরা।

প্রতিবেদনে ভোটকেন্দ্রে ভয়ভীতি দেখানো নিয়ে শঙ্কা প্রকাশের হারও তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিএনপির ৪৯ শতাংশ, এনসিপির ৭৩ শতাংশ এবং জামায়াতের ৭১ শতাংশ।

আওয়ামী লীগের ভোটারদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ বিএনপিতে, ২৯ দশমিক ৯ শতাংশ জামায়াতে এবং ৬ দশমিক ৫ শতাংশ এনসিপিকে ভোট দেয়ার বিষয়ে মত দিয়েছে বলেও জরিপে উঠে এসেছে।

জরিপ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০০৮ সালের পর প্রথম ভোট দেওয়া তরুণ ভোটারদের ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতে, ২৭ শতাংশ বিএনপিতে এবং ১৭ শতাংশ এনসিপিতে ভোট দেয়ার বিষয়ে জানিয়েছে।

সিআরএফ নির্বাচনি জরিপে অংশগ্রহণকারীদের ৩০ দশমিক ৪ শতাংশ ভোটার মার্কা দেখে এবং ৩০ দশমিক ২ শতাংশ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেয়ার কথাও জানিয়েছেন।

জরিপে ভোটাররা ধর্মের চেয়ে দুর্নীতিবিরোধী অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও তথ্য উঠে এসেছে। যার মধ্যে ৬৭ দশমিক ৩ শতাংশ দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতিকে এবং ৩৫ দশমিক ৯ শতাংশ ধর্মীয় ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *